যিকর আজকার, দোয়া, তাওবাহ এবং ক্ষমা প্রার্থনা

৪৮/১৫. অধ্যায়ঃ

অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাওয়া।

আল লু'লু ওয়াল মারজান

حديث أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه، قَالَ: كَانَ نَبِيُّ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالجُبْنِ وَالْهَرَمِ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ

বর্ণনাকারী আনাস ইবনু মালিক (রাঃ)

নবী (ﷺ) প্রায়ই বলতেনঃ হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার আশ্রয় চাইছি অক্ষমতা, অলসতা, কাপুরুষতা এবং অতিরিক্ত বার্ধক্য থেকে। আরও আশ্রয় চাইছি, ক্ববরের আযাব থেকে। আর আশ্রয় চাইছি জীবন ও মৃত্যুর ফিতনা থেকে।

সহীহুল বুখারী, পৰ্ব ৮০: দু'আসমূহ, অধ্যায় ৩৮, হাঃ ৬৩৬৭; মুসলিম, পর্ব ৪৮ : আল্লাহ তা'আলার যিক্‌রের প্রতি উৎসাহ প্রদান, অধ্যায় ১৫, হাঃ ২৭০৬

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18