যিকর আজকার, দোয়া, তাওবাহ এবং ক্ষমা প্রার্থনা

৪৮/৯. অধ্যায়ঃ

“হে আল্লাহ! এ দুনিয়ার কল্যাণ দান কর, আখিরাতের কল্যাণ দান কর এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা কর” এ দোয়ার ফাযায়েল।

আল লু'লু ওয়াল মারজান

حديث أَنَسٍ، قَالَ: كَانَ أَكْثَرُ دُعَاءِ النَبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: اللهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ

বর্ণনাকারী আনাস (রাঃ)

নবী (ﷺ) অধিকাংশ সময়ই এ দু‘আ পড়তেনঃ “হে আমাদের প্রতিপালক! আমাদের দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও এবং আমাদের অগ্নিযন্ত্রণা থেকে রক্ষা কর” (সূরা আল-বাকারাহ ২/২০১)।

সহীহুল বুখারী, পৰ্ব ৮০: দু'আসমূহ, অধ্যায় ৫৫, হাঃ ৬৩৮৯; মুসলিম, পর্ব ৪৮ : আল্লাহ তা'আলার যিকরের প্রতি উৎসাহ প্রদান, অধ্যায় ৯, হাঃ ২৬৯০

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18