যিকর আজকার, দোয়া, তাওবাহ এবং ক্ষমা প্রার্থনা
৪৮/৫. অধ্যায়ঃ
যে আল্লাহ তা'আলার সাক্ষাৎকে পছন্দ করবে আল্লাহ তা'আলা তার সাক্ষাৎকে পছন্দ করবেন আর যে আল্লাহ তা'আলার সাক্ষাৎকে অপছন্দ করবে আল্লাহ তা'আলা তার সাক্ষাৎকে অপছন্দ করবেন।
আল লু'লু ওয়াল মারজান
حديث أَبِي مُوسى، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: مَنْ أَحَبَّ لِقَاءَ اللهِ، أَحَبَّ اللهُ لِقَاءَهُ وَمَنْ كَرِهَ لِقَاءَ اللهِ، كَرِهَ اللهُ لِقَاءَهُ
বর্ণনাকারী আবূ মূসা আশ্‘আরী (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ্র সাক্ষাৎকে ভালবাসে, আল্লাহ্ তা‘আলাও তার সাক্ষাৎ কে ভালবাসেন। আর যে ব্যক্তি আল্লাহ্র সাক্ষাৎ ভালবাসে না, আল্লাহ্ তা‘আলাও তার সাক্ষাৎ ভালবাসেন না।
সহীহুল বুখারী, পর্ব ৮১: সদয় হওয়া, অধ্যায় ৪১, হাঃ ৬৫০৮; মুসলিম, পর্ব ৪৮ : আল্লাহ তা'আলার যিক্রের প্রতি উৎসাহ প্রদান, অধ্যায় ৬, হাঃ ২৬৮৬