সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক ও শিষ্টাচার
৪৫/১৭. অধ্যায়ঃ
মুমিনদের পরস্পর পরস্পরের প্রতি দয়া, সহযোগিতা ও সহানুভূতি করা।
আল লু'লু ওয়াল মারজান
حَدِيثُ أَبِي مُوسى، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ المُؤْمِنَ لِلْمُؤْمِنِ كَالبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا» وَشَبَّكَ أَصَابِعَهُ.
বর্ণনাকারী আবূ মূসা (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ একজন মু’মিন আরেকজন মু‘মিনের জন্যে ইমারতস্বরূপ, যার এক অংশ অপর অংশকে শক্তিশালী করে থাকে। এ বলে তিনি তার হাতের আঙুলগুলো একটার মধ্যে আর একটা প্রবেশ করালেন।
সহীহুল বুখারী, পূর্ব ৮ : সালাত, অধ্যায় ৮৮, হাঃ ৪৮১; মুসলিম, পর্ব ৫৪ : তাফসীর, অধ্যায় ১৭, হাঃ ২৫৮৫