সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক ও শিষ্টাচার
৪৫/১৫. অধ্যায়ঃ
যুলুম করা হারাম।
আল লু'লু ওয়াল মারজান
حدِيثُ أَبِي مُوسى رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الله لَيُمْلِي للظَّالِمِ، حَتَّى إِذَا أَخَطَهُ لَمْ يُفْلِتْهُ» قَالَ: قَرَأَ {وَكَطالِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ القُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ} .
বর্ণনাকারী আবূ মূসা আশ‘আরী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ তা‘আলা যালিমদের ঢিল দিয়ে থাকেন। অবশেষে যখন তাকে ধরেন, তখন আর ছাড়েন না। (বর্ণনাকারী বলেন) এরপর তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহিওয়া সাল্লাম) এ আয়াত পাঠ করেন “আর এরকমই বটে আপনার রবের পাকড়াও, যখন তিনি কোন জনপদবাসীকে পাকড়াও করেন তাদের যুলুমের দরুন। নিঃসন্দেহে তাঁর পাকড়াও বড় যন্ত্রণাদায়ক, অত্যন্ত কঠিন” (সূরা হূদ ১১/১০২)।
সহীহুল বুখারী, পৰ্ব ৬৫: তাফসীর, অধ্যায় ৫, হাঃ ৪৬৮৬; মুসলিম, পর্ব ৪৫: সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক ও শিষ্টাচার, অধ্যায় ১৫, হাঃ ২৫৮৩