সাহাবীদের মর্যাদা
৪৪/৪৩. অধ্যায়ঃ
আনসার (রাঃ)-এর মর্যাদা।
আল লু'লু ওয়াল মারজান
حديث أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: الأَنْصَارُ كَرِشِي وَعَيْبَتِي وَالنَّاسُ سَيَكْثُرُونَ وَيَقِلُّونَ فَاقْبَلُوا مِنْ مُحْسِنِهِمْ وَتَجَاوَزُوا عَنْ مُسِيئِهِمْ
বর্ণনাকারী আনাস ইব্নু মালিক (রাঃ)
নবী (ﷺ) বলেন, আনসারগণ আমার অতি আপনজন ও বিশ্বস্ত লোক। লোকসংখ্যা বাড়তে থাকবে আর তাদের সংখ্যা কমতে থাকবে। তাই তাদের নেক্কারদের নেক ‘আমালগুলো কবূল কর এবং তাদের ভুল-ত্রুটি মাফ করে দাও।
সহীহুল বুখারী, পৰ্ব ৬৩ : আনসারগণের মর্যাদা, অধ্যায় ১১, হাঃ ৩৮০১; মুসলিম, পৰ্ব ৪৪ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, ৪৩, হাঃ নং ২৫১০