সাহাবীদের মর্যাদা
৪৪/৪৩. অধ্যায়ঃ
আনসার (রাঃ)-এর মর্যাদা।
আল লু'লু ওয়াল মারজান
حديث أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه، قَالَ: جَاءَتِ امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهَا صَبِيٌّ لَهَا فَكلَّمَهَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّكُمْ أَحَبُّ النَّاسِ إِلَيَّ مَرَّتَيْنِ
বর্ণনাকারী আনাস ইব্নু মালিক (রাঃ)
একজন আনসারী মহিলা তার শিশুসহ রাসূলাল্লাহ্ (ﷺ)-এর নিকট হাযির হলেন। রাসূলাল্লাহ্ (ﷺ) তার সঙ্গে কথা বললেন এবং বললেন, ঐ সত্তার কসম যাঁর হাতে আমার প্রাণ, লোকদের মধ্যে তোমরাই আমার সবচেয়ে প্রিয়জন। কথাটি তিনি দুইবার বললেন।
সহীহুল বুখারী, পৰ্ব ৬৩; আনসারগণের মর্যাদা, অধ্যায় ৫, হাঃ ৩৭৮৬; মুসলিম, পৰ্ব ৪৪ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, হাঃ নং ২৫০৯