পবিত্রতা
২/২৮. অধ্যায়ঃ
আবদ্ধ পানিতে পেশাব করা নিষিদ্ধ।
আল লু'লু ওয়াল মারজান
حديث أَبِي هُرَيْرَةَ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لاَ يَبُولَنَّ أَحَدُكُمْ في الْمَاءِ الدَّائِمِ الَّذِي لاَ يَجْرِي ثُمَّ يَغْتَسِلُ فِيهِ
বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)
তিনি আল্লাহর রাসূল (ﷺ) কে বলতে শুনেছেন, তোমাদের কেউ যেন স্থির- যা প্রবাহিত নয় এমন পানিতে কখনো পেশাব না করে। (সম্ভবত) পরে সে আবার তাতে গোসল করবে।
সহীহুল বুখারী, পর্ব ৪: উযূ, অধ্যায় ৬৮, হাঃ ২৩৯; মুসলিম, পর্ব ২: পবিত্রতা, অধ্যায় ২৮, হাঃ ২৮২