পবিত্রতা

২/২২. অধ্যায়ঃ

দুই মোজার উপর মাসাহ করা।

আল লু'লু ওয়াল মারজান

حديث جَرِيرٍ بْنِ عَبْدِ اللهِ بَالَ ثُمَّ تَوضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ ثُمَّ قَامَ فَصَلَّى، فسُئِلَ فَقَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَنَعَ مِثْلَ هذَا

বর্ণনাকারী হাম্মাম ইব্‌নু হারিস (রাঃ)

আমি জারীর ইব্‌নু ‘আবদুল্লাহ (রহ.)-কে দেখলাম যে, তিনি পেশাব করলেন। অতঃপর ওজু করলেন আর উভয় মোজার উপরে মাসহ্ করলেন। অতঃপর তিনি দাঁড়িয়ে সালাত আদায় করলেন। তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বললেনঃ আমি নবী (ﷺ)-কেও এরূপ করতে দেখেছি।

সহীহুল বুখারী, পৰ্ব ৮ : সালাত, অধ্যায় ২৫, হাঃ ৩৮৭; মুসলিম, পর্ব ২: পবিত্রতা, অধ্যায় ২২, হাঃ ২৭২

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18