স্বপ্ন

৪২/৪. অধ্যায়ঃ

নবী (ﷺ)-এর স্বপ্ন।

আল লু'লু ওয়াল মারজান

فَأَخْبَرَنِي أَبُو هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: بَيْنَا أَنَا نَائِمٌ، رَأَيْتُ فِي يَدَيّ سِوَارَيْنِ مِنْ ذَهَبٍ فَأَهَمَّنِي شَأْنُهُمَا، فَأُوحِيَ إِلَيَّ فِي الْمَنَامِ أَنِ انْفُخْهُمَا، فَنَفَخْتُهُمَا فَطَارَا، فَأَوَّلْتُهُمَا كَذَّابَيْنِ يَخْرُجَانِ بَعْدِي؛ أَحَدُهُمَا الْعَنْسِيُّ، وَالآخَرُ مُسَيْلِمَةُ

বর্ণনাকারী আবূ হুরাইরাহ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, একদিন আমি ঘুমাচ্ছিলাম, তখন স্বপ্নে দেখলাম, আমার দুইহাতে স্বর্ণের দুইটি কঙ্কন। কঙ্কন দুইটি আমাকে চিন্তিত করল। তখন ঘুমের মধ্যেই আমার প্রতি ওয়াহী করা হল, কাকন দুইটিতে ফুঁ দাও। আমি সে দুইটিতে ফুঁ দিলে তা উড়ে গেল। আমি এর ব্যাখ্যা করেছি, দুইজন মিথ্যাচারী (নবী (ﷺ) যারা আমার পরে বের হবে। তাদের একজন ‘আনসী, অন্যজন মুসাইলামাহ।

সহীহুল বুখারী, পৰ্ব ৬৪ : মাগাযী, অধ্যায় ৭২, হাঃ ৪৩৭৪; মুসলিম, পর্ব ৪২ : স্বপ্ন, অধ্যায় ৪, হাঃ ২২৭৩

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18