সালাম
৩৯/২১. অধ্যায়ঃ
বদনজর, পিঁপড়ার কাপড় ও বিষাক্ত প্রাণীর দংশনে ঝাড়ফুঁক করা মুস্তাহাব
আল লু'লু ওয়াল মারজান
حديث عَائِشَةَ عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، أَنَّهُ قَالَ: سَأَلْتُ عَائِشَةَ عَنِ الرُّقْيَةِ مِنَ الْحُمَةِ فَقَالَتْ: رَخَّصَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرُّقْيَةَ مِنْ كُلِّ ذِي حُمَةٍ
বর্ণনাকারী আবদুর রহমান ইবনুল আসওয়াদের পিতা আসওয়াদ (রাঃ)
আমি ‘আয়িশা (রাঃ)-কে বিষাক্ত প্রাণীর দংশনের কারণে ঝাড়-ফুঁক গ্রহণের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেনঃ নবী (ﷺ) সব রকমের বিষাক্ত প্রাণীর দংশনে ঝাড়-ফুঁক গ্রহণের জন্য অনুমতি দিয়েছেন।
সহীহুল বুখারী, পূর্ব ৭৬ : চিকিৎসা, অধ্যায় ৩৭, হাঃ ৫৭৪১; মুসলিম, পর্ব ৩৯ : সালাম, অধ্যায় ২১, হাঃ ২১৯৩