সালাম
৩৯/১৫. অধ্যায়ঃ
তৃতীয় জনের বিনা অনুমতিতে দুইজনে চুপে চুপে কথা বলা।
আল লু'লু ওয়াল মারজান
حديث عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا كُنْتُمْ ثَلاَثَةً، فَلاَ يَتَنَاجى رَجُلاَنٍ دُونَ الآخَرِ حَتَّى تَخْتَلِطُوا بِالنَّاسِ أَجْلَ أَنْ يُحْزِنَهُ
বর্ণনাকারী আবদুল্লাহ (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ যখন কোথাও তোমরা তিনজনে থাকো, তখন একজনকে বাদ দিয়ে দুইজনে কানে-কানে কথা বলবে না। এতে তার মনে দুঃখ হবে। তোমরা মানুষের মধ্যে মিশে গেলে তবে তা করাতে দোষ নেই।
সহীহুল বুখারী, পৰ্ব ৭৯: অনুমতি প্রার্থনা, অধ্যায় ৪৭, হাঃ ৬২৯০; মুসলিম, পর্ব ৩৯ : সালাম, অধ্যায় ১৫, হাঃ ২১৮৪