পোশাক ও অলঙ্কার

৩৭/৩৩. অধ্যায়ঃ

পরচুলা লাগানোর কাজ করা বা নিজে লাগানো, উলকির কাজ করা বা নিজে লাগানো, ভ্রু চিকন করা এবং আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা হারাম।

আল লু'লু ওয়াল মারজান

حديث أَسْمَاءَ، قَالَتْ: سَأَلَتِ امْرَأَةٌ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ إِنْ ابْنَتِي أَصَابَتْهَا الْحَصْبَةُ فَامَّرَقَ شَعْرُهَا، وَإِنِّي زَوَّجْتُهَا؛ أَفَأَصِلُ فِيهِ فَقَالَ: لَعَنَ اللهُ الْوَاصِلَةَ وَالْمَوْصولَةَ

বর্ণনাকারী আসমা বিন্তে আবু বকর (রাঃ)

এক মহিলা নবী (ﷺ)-কে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! আমার এক মেয়ের বসন্ত রোগ হয়ে মাথার চুল পড়ে গেছে। আমি তাকে বিয়ে দিয়েছি। তার মাথায় কি পরচুলা লাগাব? তিনি বলেন, পরচুলা লাগিয়ে দেয় ও পরচুলা লাগিয়ে নেয় এমন নারীকে আল্লাহ অভিশাপ দিয়েছেন।

সহীহুল বুখারী, পর্ব ৭৮ ; আদব-আচার, অধ্যায় ৮৫, হাঃ ৫৯৪১; মুসলিম, পর্ব ৩৭: পোষাক ও অলঙ্কার, অধ্যায় ৩৩, হাঃ

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18