শিকার, যবহ ও কোন প্রকার জন্তু খাওয়া যায়
৩৪/৯. অধ্যায়ঃ
খরগোশ খাওয়া বৈধ।
আল লু'লু ওয়াল মারজান
حديث أَنَسٍ رضي الله عنه، قَالَ: أَنْفَجْنَا أَرْنَبًا بِمَرِّ الظَّهْرَانِ، فَسَعَى الْقَوْمُ فَلَغَبُوا، فَأَدْرَكْتُهَا، فَأَخَذْتُهَا، فَأَتَيْتُ بِهَا أَبَا طَلْحَةَ، فَذَبَحَهَا، وَبَعَثَ بِهَا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَرِكِهَا أَوْ فَخِذَيْهَا فَقَبِلَهُ، وَأَكَلَ مِنْهُ
বর্ণনাকারী আনাস (রাঃ)
(মাক্কাহর অদূরে) 'মার্রায্ যাহরান' নামক স্থানে আমরা একটি খরগোশ তাড়া করলাম। লোকেরা সেটার পিছনে ধাওয়া করে ক্লান্ত হয়ে পড়ল। অবশেষে আমি সেটাকে পেয়ে গেলাম এবং ধরে আবূ ত্বলহা (রাঃ)-এর নিকট নিয়ে গেলাম। তিনি সেটাকে যব্হ করে তার পাছা অথবা রাবী বলেন, দুই উরু রাসূলুল্লাহ (ﷺ)-এর খিদমতে পাঠালেন। [শু‘বাহ (রহঃ) বলেন,] দুইটি উরুই, এতে কোন সন্দেহ নেই। তখন নবী (ﷺ) তা গ্রহণ করেছিলেন।
সহীহুল বুখারী, পর্ব ৫১ : হিবা এর ফাযীলাত এবং এর জন্য উদ্বুদ্ধ করা, অধ্যায় ৫, হাঃ ২৫৭২; মুসলিম ৩৪ শিকার, যবহ ও কোন প্রকার জন্তু খাওয়া যায়, অধ্যায় ৪, হাঃ ১৯৫৩