শিকার, যবহ ও কোন প্রকার জন্তু খাওয়া যায়

৩৪/৭. অধ্যায়ঃ

দব্ব বা গিরগিটি খাওয়া বৈধ।

আল লু'লু ওয়াল মারজান

حديث ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: كَانَ نَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِيهمْ سَعْدٌ، فَذَهَبُوا يَأْكُلُونَ مِنْ لَحْمٍ، فَنَادَتْهُمُ امْرَأَةٌ مِنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِنَّهُ لَحْمُ ضَبٍّ، فَأَمْسَكُوا فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كُلُوا أَوِ اطْعَمُوا، فَإِنَّهُ حَلاَلٌ أَوْ قَالَ: لاَ بَأْسَ بِهِ وَلكِنَّهُ لَيْسَ مِنْ طَعَامِي

বর্ণনাকারী ইব্‌নু ‘উমার (রাঃ)

নবী (ﷺ)-এর সাহাবীদের মাঝে কতিপয় ব্যক্তি সমবেত ছিলেন, তাদের মাঝে সা‘দও ছিলেন, তারা গোশ্‌ত খাচ্ছিলেন। এমন সময় নবী (ﷺ)-এর সহধর্মিণীদের কেউ তাদের ডেকে বললেন যে, এটা দবের গোশ্‌ত। তারা (আহার থেকে) বিরত রইলেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ খাও বা আহার কর, এটা হালাল। কিংবা তিনি বলেছিলেনঃ এটা (খেতে) কোন অসুবিধে নেই। তবে এটা আমার খাদ্য নয়।

সহীহুল বুখারী, পূর্ব ৯৫: খবরে ওয়াহিদ গ্রহণযোগ্য, অধ্যায় ৬, হাঃ ৭২৬৭; মুসলিম, পর্ব ৩৪: শিকার, যবহ ও কোন্ প্রকার জন্তু খাওয়া যায়, অধ্যায় ৭, হাঃ ১৯৪৪

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18