ঈমান

১/৮৮. অধ্যায়ঃ

আবূ ত্বালিবের জন্য নবী (ﷺ)-এর সুপারিশ আর তার কারণে তার শাস্তি লঘুকরণ।

আল লু'লু ওয়াল মারজান

حديث أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَذُكِرَ عِنْدَهُ عَمُّهُ، فَقالَ: لَعَلَّهُ تَنْفَعُهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ فَيُجْعَلُ فِي ضَحضَاحٍ مِنَ النَّارِ يَبْلُغُ كَعْبَيْهِ يَغْلِي مِنْهُ دِمَاغهُ

বর্ণনাকারী আবূ সাঈদ খুদরী (রাঃ)

যখন তাঁরই সামনে তাঁর চাচা আবূ তালিবের আলোচনা করা হল, তিনি বললেন, আশা করি কিয়ামাতের দিনে আমার সুপারিশ তার উপকারে আসবে। অর্থাৎ আগুনের হালকা স্তরে তাকে ফেলা হবে, যা তার পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছবে আর এতে তার মগয ফুটতে থাকবে।

সহীহুল বুখারী, পৰ্ব ৬৩ : আনসারগণের মর্যাদা, অধ্যায় ৪০, হাঃ ৩৮৮৫; মুসলিম, পর্ব ১: ঈমান, অধ্যায় ৯০, হাঃ ২১০

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18