পানি সিঞ্চন

২২/২৪. অধ্যায়ঃ

বন্ধক রাখা এবং এটা বাড়িতে ও সফরে জায়িজ।

আল লু'লু ওয়াল মারজান

حديث عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَرَى طَعَامًا مِنْ يَهُودِيٍّ إِلَى أَجَلٍ، وَرَهَنَهُ دِرْعًا مِنْ حَدِيدٍ

বর্ণনাকারী আ‘মাশ (রহ.)

বাকীতে ক্রয়ের জন্য বন্ধক রাখা সম্পর্কে আমরা ইবরাহীম (রহ.)-এর কাছে আলোচনা করছিলাম। তখন তিনি বলেন, আসওয়াদ (রহ.) ‘আয়িশা (রাঃ) হতে আমার কাছে বর্ণনা করেন যে, নবী (ﷺ) এক ইয়াহূদীর নিকট হতে নির্দিষ্ট মেয়াদে মূল্য পরিশোধের শর্তে খাদ্য ক্রয় করেন এবং তার নিকট নিজের লোহার বর্ম বন্ধক রাখেন।

সহীহুল বুখারী, পৰ্ব ৩৪ ; ক্ৰয়-বিক্রয়, অধ্যায় ১৪, হাঃ ২০৬৮; মুসলিম, পর্ব ২২ : পানি সিঞ্চন, অধ্যায় ২৪, হাঃ ১৬০৩

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18