পানি সিঞ্চন

২২/২১. অধ্যায়ঃ

উট বিক্রি করা ও তাতে চড়ে যাওয়ার শর্ত লাগানো।

আল লু'লু ওয়াল মারজান

حديث جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: اشْتَرَى مِنِّي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعِيرًا بِوَقِيَّتَيْنِ وَدِرْهَمٍ أَوْ دِرْهَمَيْنِ، فَلَمَّا قَدِمَ صِرَارًا أَمَرَ بِبَقَرَةٍ فَذُبِحَتْ، فَأَكَلُوا مِنْهَا، فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ أَمَرَنِي أَنْ آتِيَ الْمَسْجِدَ فَأُصَلِّيَ رَكْعَتَيْنِ، وَوَزَنَ لِي ثَمَنَ الْبَعِيرِ

বর্ণনাকারী জাবির ইব্‌নু ‘আবদুল্লাহ (রাঃ)

আল্লাহ্‌র রাসূল (ﷺ) আমার নিকট নিকট হতে একটি উট দুই উকিয়া ও এক দিরহাম কিংবা দুই দিরহাম দ্বারা কিনে নেন এবং তিনি যখন 'সিরার' নামক স্থানে পৌঁছেন, তখন একটি গাভী যব্‌হ করার নির্দেশ দেন। অতঃপর তা যব্‌হ করা হয় এবং সকলে তার গোশ্‌ত আহার করে। আর যখন তিনি মাদীনাহ্‌য় উপস্থিত হলেন তখন আমাকে মসজিদে প্রবেশ করে দুই রাক‘আত সালাত আদায় করতে আদেশ করলেন এবং আমাকে উটের মূল্য পরিশোধ করে দিলেন।

সহীহুল বুখারী, পৰ্ব ৫৬ : জিহাদ ও যুদ্ধাভিযান, অধ্যায় ১৯৯, হাঃ ৩০৮৯; মুসলিম, পর্ব ২২ : পানি সিঞ্চন, অধ্যায় ২১, হাঃ ৭১৫

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18