পানি সিঞ্চন

২২/১০. অধ্যায়ঃ

কুকুর হত্যা করার নির্দেশ।

আল লু'লু ওয়াল মারজান

حديث سُفْيَانَ بْنِ أَبِي زُهَيْرٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: مَنِ اقْتَنَى كَلْبًا لاَ يُغْنِي عَنْهُ زَرْعًا وَلاَ ضَرْعًا، نَقَصَ كلَّ يَوْمٍ مِنْ عَمَلِهِ قِيرَاطٌ

বর্ণনাকারী সুফ্ইয়ান ইবনু আবু যুহাইর (রাঃ)

আমি আল্লাহ্‌র রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি এমন কুকুর পোষে যা ক্ষেত ও গবাদি পশুর হিফাযতের কাজে লাগে না, প্রতিদিন তার নেক আমল হতে এক কীরাত পরিমাণ কমতে থাকে। আমি বললাম, আপনি কি এটা আল্লাহ্‌র রাসূল (ﷺ) হতে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ, এ মসজিদের প্রতিপালকের কসম (আমি তাঁর কাছেই শুনেছি)।

সহীহুল বুখারী, পূর্ব ৪১ : চাষাবাদ, অধ্যায় ৩, হাঃ ২৩২৩; মুসলিম, পর্ব ২২ : পানি সিঞ্চন, অধ্যায় ১০, হাঃ ১৫৭৬

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18