বিবিধ
০/১. অধ্যায়ঃ
আল্লাহর রাসূল (ﷺ)-এর প্রতি মিথ্যারোপের প্রতি কঠোর হুশিয়ারি
আল লু'লু ওয়াল মারজান
হাদিস নং ১
حَدِيْثُ عَلِيٍَّ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ تَكْذِبُوا عَلَيَّ فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَيَّ فَلْيَلِجْ النَّارَ
বর্ণনাকারী ‘আলী (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ তোমরা আমার উপর মিথ্যারোপ করো না। কারণ আমার উপর যে মিথ্যারোপ করবে সে জাহান্নামে যাবে।
সহীহুল বুখারী, পর্ব ৩; আল-‘ইলম (ধর্মীয় জ্ঞান), অধ্যায় ৩৮, হাঃ ১০৬; মুসলিম মুকাদ্দামাহ, হাঃ ২
আল লু'লু ওয়াল মারজান
হাদিস নং ২
حَدِيْثُ أَنَسٍ قَالَ إِنَّهُ لَيَمْنَعُنِي أَنْ أُحَدِّثَكُمْ حَدِيثًا كَثِيرًا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ مَنْ تَعَمَّدَ عَلَيَّ كَذِبًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ
বর্ণনাকারী আনাস (রাঃ)
এ কথাটি তোমাদের নিকট বহু হাদীস বর্ণনা করতে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় যে, নবী (ﷺ) বলেছেনঃ যে ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়।
সহীহুল বুখারী, পর্ব ৩: আল-ইলম (ধর্মীয় জ্ঞান), অধ্যায় ৩৮, হাঃ ১০৮; মুসলিম মুকদ্দিামাহ, হাঃ ৩
আল লু'লু ওয়াল মারজান
হাদিস নং ৩
حَدِيْثُ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ تَسَمَّوْا بِاسْمِي وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ
বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ ‘আমার নামে তোমরা নাম রেখ; কিন্তু আমার উপনামে (কুনিয়াতে) তোমরা নাম রেখ না। আর যে আমাকে স্বপ্নে দেখে সে ঠিক আমাকেই দেখে। কারণ শয়তান আমার আকৃতির ন্যায় আকৃতি ধারণ করতে পারে না। যে ইচ্ছে করে আমার উপর মিথ্যারোপ করে সে যেন জাহান্নামে তার আসন বানিয়ে নেয়।’
সহীহুল বুখারী, পর্ব ৩: আল-ইলম (ধর্মীয় জ্ঞান), অধ্যায় ৩৮, হাঃ ১১০; মুসলিম মুকাদ্দামাহ, হাঃ ৪
আল লু'লু ওয়াল মারজান
হাদিস নং ৪
حَدِيْثُ الْمُغِيرَةِ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ إِنَّ كَذِبًا عَلَيَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ
বর্ণনাকারী মুগীরাহ (রাঃ)
আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি যে, আমার প্রতি মিথ্যারোপ করা অন্য কারো প্রতি মিথ্যারোপ করার মত নয়। যে ব্যক্তি আমার প্রতি মিথ্যারোপ করে সে যেন অবশ্যই তার ঠিকানা জাহান্নামে করে নেয়।
সহীহুল বুখারী, পর্ব ২৩: জানাযা, অধ্যায় ৩৪, হাঃ ১২৯১; মুসলিম মুকাদ্দামাহ, হাঃ ৯৩৩