মসজিদ ও জামাআত

৪/১৫. অধ্যায়ঃ

মসজিদ থেকে দূরে আরো দূরে বসবাসকারীর জন্য মহা পুরস্কার রয়েছে।

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مِهْرَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ الأَبْعَدُ فَالأَبْعَدُ مِنَ الْمَسْجِدِ أَعْظَمُ أَجْرًا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী আবূ হুরায়রাহ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মসজিদ থেকে দূরে আরও দূরে বসবাসকারীর জন্য রয়েছে মহা পুরস্কার।

[৭৮০] আবূ দাঊদ ৫৫৬ তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ৫৬৫। উক্ত হাদিসের রাবী আব্দুর রহমান বিন মিহরান সম্পর্কে আল আযদী বলেন, তার ব্যাপারে সমালোচনা রয়েছে। ইবনু হিব্বান বলেন, তিনি সিকাহ। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18