মসজিদ ও জামাআত
৪/১৪. অধ্যায়ঃ
পদব্রজে সালাত আদায় করতে যাওয়া।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا مَجْزَأَةُ بْنُ سُفْيَانَ بْنِ أَسِيدٍ، مَوْلَى ثَابِتٍ الْبُنَانِيِّ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الصَّائِغُ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " بَشِّرِ الْمَشَّائِينَ فِي الظُّلَمِ إِلَى الْمَسَاجِدِ بِالنُّورِ التَّامِّ يَوْمَ الْقِيَامَةِ " .
বর্ণনাকারী আনাস বিন মালিক (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, রাতের অন্ধকারে মসজিদসমূহে যাতায়াতকারীদেরকে কেয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও।
সহীহ। উক্ত হাদিসের রাবী সুলায়মান বিন দাউদ আস সায়িগ সম্পর্কে আল উকায়লী বলেন, তার হাদিসের অনুসরণ কেউ করবে না। হাকিম বলেন, তিনি অপরিচিত। এ হাদিসটির ৮৩ টি শাহিদ হাদিস রয়েছে, তন্মধ্যে তিরমিযি ১ টি, আবু দাউদ ১ টি, ইবনু মাজাহ ২ টি, ইবনু খুযায়মাহ ২ টি, মু'জামুল আওসাত ৫ টি ও বাকীগুলো অন্যান্য কিতাবে রয়েছে।