পবিত্রতা ও তার সুন্নাতসমূহ
১/১২৮. অধ্যায়ঃ
নিফাসগ্রস্তা নারীরা কত দিন অপেক্ষা করবে
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا شُجَاعُ بْنُ الْوَلِيدِ، عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ الأَعْلَى، عَنْ أَبِي سَهْلٍ، عَنْ مُسَّةَ الأَزْدِيَّةِ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ كَانَتِ النُّفَسَاءُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ تَجْلِسُ أَرْبَعِينَ يَوْمًا وَكُنَّا نَطْلِي وُجُوهَنَا بِالْوَرْسِ مِنَ الْكَلَفِ .
বর্ণনাকারী উম্মু সালামাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে নিফাসগ্রস্ত নারীরা চল্লিশ দিন পর্যন্ত অপেক্ষা করত। আমরা তখন আমাদের মুখমণ্ডলে ওয়ারস ঘাস থেকে নিঃসৃত হলুদ বর্ণের রস কলপ হিসাবে ব্যবহার করতাম।
[৬৪৬] হাসান সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ৩২৯, ইরওয়া ২০১।