পবিত্রতা ও তার সুন্নাতসমূহ
১/১১১. অধ্যায়ঃ
পুরুষ ও নারীর লজ্জাস্থান একত্র হলেই গোসল ওয়াজিব হয়
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ حَجَّاجٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " إِذَا الْتَقَى الْخِتَانَانِ وَتَوَارَتِ الْحَشَفَةُ فَقَدْ وَجَبَ الْغُسْلُ " .
বর্ণনাকারী আবদুল্লাহ্ বিন আম্র ইবনুল আস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দু'বিপরীত লিঙ্গ পরস্পর মিলিত হলে এবং পুরুষাঙ্গের অগ্রভাগ অদৃশ্য হয়ে গেলেই গোসল ফরজ হয়।
[৬০৮] সহীহ। তাখরীজ আলবানী: সহীহাহ ৩/২৬০।