পবিত্রতা ও তার সুন্নাতসমূহ
১/১০৩. অধ্যায়ঃ
যে ব্যক্তি অপবিত্র অবস্হায় পানাহার করে
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ هَيَّاجٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ صُبَيْحٍ، حَدَّثَنَا أَبُو أُوَيْسٍ، عَنْ شُرَحْبِيلَ بْنِ سَعْدٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ سُئِلَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الْجُنُبِ هَلْ يَنَامُ أَوْ يَأْكُلُ أَوْ يَشْرَبُ قَالَ " نَعَمْ إِذَا تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ " .
বর্ণনাকারী জাবির বিন আবদুল্লাহ (রাঃ)
তিনি বলেন, নবী (ﷺ)-কে অপবিত্র ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে, সে কি ঘুমাতে বা পানাহার করতে পারে? তিনি বলেন, হাঁ, যদি সে তার সালাতের ওজুর ন্যায় ওজু করে নেয়।
৫৮৯.সহীহ।