পবিত্রতা ও তার সুন্নাতসমূহ
১/১০২. অধ্যায়ঃ
যে ব্যক্তি প্রতিবার সহবাসের পর গোসল করে
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَنْبَأَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي رَافِعٍ، عَنْ عَمَّتِهِ، سَلْمَى عَنْ أَبِي رَافِعٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ طَافَ عَلَى نِسَائِهِ فِي لَيْلَةٍ وَكَانَ يَغْتَسِلُ عِنْدَ كُلِّ وَاحِدَةٍ مِنْهُنَّ فَقِيلَ لَهُ يَا رَسُولَ اللَّهِ أَلاَ تَجْعَلُهُ غُسْلاً وَاحِدًا فَقَالَ " هُوَ أَزْكَى وَأَطْيَبُ وَأَطْهَرُ " .
বর্ণনাকারী আবূ রাফি’ (রাঃ)
নবী (ﷺ) এক রাতে তাঁর স্ত্রীগণের সাথে মিলিত হলেন। তিনি তাঁদের প্রত্যেকের সাথে মিলনের পর গোসল করতেন। তাঁকে বলা হলো, হে আল্লাহর রসূল! আপনি কেন একবার গোসল করেন না? তিনি বলেন, “সেটি অধিকতর বিশুদ্ধ, পবিত্র ও পরিচ্ছন্ন।”
[৫৮৭] আবূ দাঊদ ২১৯ তাহক্বীক্ব আলবানী: হাসান। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ২১৫।