পবিত্রতা ও তার সুন্নাতসমূহ
১/৯৮. অধ্যায়ঃ
নাপাকির গোসল না সেরে ঘুমানো
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يُجْنِبُ ثُمَّ يَنَامُ كَهَيْئَتِهِ لاَ يَمَسُّ مَاءً . قَالَ سُفْيَانُ فَذَكَرْتُ الْحَدِيثَ يَوْمًا فَقَالَ لِي إِسْمَاعِيلُ يَا فَتًى يُشَدُّ هَذَا الْحَدِيثُ بِشَىْءٍ .
বর্ণনাকারী আয়িশাহ্ (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) অপবিত্র হতেন, তারপর গোসল না করেই ঘুমিয়ে যেতেন। সুফিয়ান (রহঃ) বলেন, আমি একদিন এ হাদিস বর্ণনা করলে ইসমাঈল (রহঃ) আমাকে বলেন, হে যুবক! হাদিসটি কোন কিছুর সাথে মজবুত করে বেঁধে রাখা হোক।
[৫৮০] তিরমিযী ১১৮, আবূ দাঊদ ২২৮, আহমাদ ২৩৬৪১, ২৪৮৪৯; ইবনু মাজাহ ৫৮১-৮২। তাহক্বীক্ব আলবানী: সহীহ।