পবিত্রতা ও তার সুন্নাতসমূহ

১/৮৯. অধ্যায়ঃ

পাগড়ির উপর মাসহ করা

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي الْفُرَاتِ، عَنْ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي شُرَيْحٍ، عَنْ أَبِي مُسْلِمٍ، مَوْلَى زَيْدِ بْنِ صُوحَانَ قَالَ كُنْتُ مَعَ سَلْمَانَ فَرَأَى رَجُلاً يَنْزِعُ خُفَّيْهِ لِلْوُضُوءِ فَقَالَ لَهُ سَلْمَانُ امْسَحْ عَلَى خُفَّيْكَ وَعَلَى خِمَارِكَ وَبِنَاصِيَتِكَ فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ وَالْخِمَارِ ‏.‏

বর্ণনাকারী যায়দ বিন সূহান (রাঃ)-এর মুক্তদাস আবূ মুসলিম (মাকবূল)

আমি সালমান (রাঃ) এর সাথে ছিলাম। তিনি এক ব্যক্তিকে ওজু করার উদ্দেশ্যে তার চামড়ার মোজাদ্বয় খুলতে দেখে তাকে বলেন, “তুমি তোমার মোজাদ্বয়ের উপর, তোমার পাগড়ির উপর ও তোমার মাথার সম্মুখভাগ মাসহ করো। কেননা আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে মোজাদ্বয় ও পাগড়ির উপর মাসহ করতে দেখেছি।”

যঈফ। উক্ত হাদিসের রাবী মুহাম্মাদ বিন যায়দ সম্পর্কে ইমাম যাহাবী বলেন, তিনি সত্যবাদী। আবু হাতিম আর-রাযী বলেন, কোন সমস্যা নেই।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18