পবিত্রতা ও তার সুন্নাতসমূহ

১/৮৪. অধ্যায়ঃ

চামড়ার মোজাদ্বয়ের উপর মাসহ করা

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا أَبُو مُصْعَبٍ الْمَدَنِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْمُهَيْمِنِ بْنُ الْعَبَّاسِ بْنِ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَسَحَ عَلَى الْخُفَّيْنِ وَأَمَرَنَا بِالْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ ‏.‏

বর্ণনাকারী সাহ্‌ল আস্‌ সাঈদী

রাসূলুল্লাহ (ﷺ) চামড়ার মোজার উপর মাসহ করেছেন এবং আমাদেরকেও মোজার উপর মাসহ করার নির্দেশ দিয়েছেন।

[৫৪৫] সহীহ। উক্ত হাদিসের রাবী আবদুল মুহাইমিন ইবনুল আব্বাস সম্পর্কে ইমাম বুখারী ও আবু হাতিম আর-রাযী বলেন, মুনকারুল হাদিস। ইমাম নাসাঈ বলেন, তার হাদিস প্রত্যাখ্যানযোগ্য। ইবনু জুনায়দ বলেন, তার হাদিস দুর্বল। আস-সাজী বলেন, তার নিকট তার পিতা ও দাদার সুত্রে একটি নুসখা রয়েছে, যাতে একাধিক মুনকার হাদিস রয়েছে। ইবনুল বুরাকী তাকে দুর্বল বলেছেন। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18