পবিত্রতা ও তার সুন্নাতসমূহ

১/৭২. অধ্যায়ঃ

প্রতি ওয়াক্‌তের সলাতের জন্য উযু করা এবং একই উযুতে কয়েক ওয়াক্‌তের সলাত আদায় করা

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَتَوَضَّأُ لِكُلِّ صَلاَةٍ فَلَمَّا كَانَ يَوْمُ فَتْحِ مَكَّةَ صَلَّى الصَّلَوَاتِ كُلَّهَا بِوُضُوءٍ وَاحِدٍ ‏.‏

বর্ণনাকারী বুরায়দাহ (রাঃ)

নবী (ﷺ) প্রতি ওয়াক্তের সালাতের জন্য ওজু করতেন। তবে মক্কা বিজয়ের দিন তিনি একই ওজুতে কয়েক ওয়াক্তের সালাত আদায় করেছেন।

[৫০৮] মুসলিম ২৭৭, তিরমিযী ৬১, নাসায়ী ১৩৩, আবূ দাঊদ ১৭২, আহমাদ ২২৪৫৭, ২২৫২০; দারিমী ৬৫৯। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ ১৬৪

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18