পবিত্রতা ও তার সুন্নাতসমূহ

১/৬৮. অধ্যায়ঃ

দুধপান করার পর কুলি করা

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا أَبُو مُصْعَبٍ، حَدَّثَنَا عَبْدُ الْمُهَيْمِنِ بْنُ عَبَّاسِ بْنِ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَضْمِضُوا مِنَ اللَّبَنِ فَإِنَّ لَهُ دَسَمًا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী সাহল বিন সাদ আস-সাঈদী (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা দুধ পান করার পর কুলি করবে। কারণ তাতে চর্বি আছে।

[৪৯৮] সহীহ। উক্ত হাদিসের রাবী আবদুল মুহায়মিন ইবনু আব্বাস বিন সাহল বিন সা'দ আস-সাঈদি সম্পর্কে ইমাম বুখারী ও আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় মুনকার। ইমাম নাসাঈ বলেন, তার হাদিস প্রত্যাখ্যানযোগ্য। ইবনুল জুনায়দ বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইবনুল বুরাকী তাকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18