পবিত্রতা ও তার সুন্নাতসমূহ

১/৬৫. অধ্যায়ঃ

আগুনের তাপে পরিবর্তিত জিনিস আহারের পর উযু করা

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا هِشَامُ بْنُ خَالِدٍ الأَزْرَقُ، حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ بْنِ أَبِي مَالِكٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ يَضَعُ يَدَيْهِ عَلَى أُذُنَيْهِ وَيَقُولُ صُمَّتَا إِنْ لَمْ أَكُنْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ تَوَضَّئُوا مِمَّا مَسَّتِ النَّارُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী আনাস বিন মালিক (রাঃ)

তিনি তার দুই কানে তার দুই হাত রেখে বলতেন, এই দুই কান বধির হয়ে যাক! যদি আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে না শুনে থাকি যে, “আগুনে পাকানো জিনিস খাওয়ার পর তোমরা ওজু করো”।

[৪৮৫] যঈফ। তাখরীজ আলবানী: আবূ দাঊদ ১৯৫ সহীহ, নাসায়ী ১৭১, ১৭২, ১৭৪ সহীহ। উক্ত হাদিসের রাবী খালিদ বিন ইয়াযীদ বিন আবু মালিক সম্পর্কে আবু যুরআহ আদ দিমাশকী সিকাহ বললেও ইয়াহইয়া বিন মাঈন তাকে মিথ্যুক বলেছেন। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তার হাদিস প্রত্যাখ্যানযোগ্য।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18