পবিত্রতা ও তার সুন্নাতসমূহ

১/৬৩. অধ্যায়ঃ

লিঙ্গ স্পর্শ করলে উযু করতে হবে কিনা

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ مَرْوَانَ بْنِ الْحَكَمِ، عَنْ بُسْرَةَ بِنْتِ صَفْوَانَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا مَسَّ أَحَدُكُمْ ذَكَرَهُ فَلْيَتَوَضَّأْ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী বুস্‌রাহ বিনতু সফ্ওয়ান (রাঃ)

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “তোমাদের কেউ তার লিঙ্গ স্পর্শ করলে সে যেন ওজু করে।”

[৪৭৭] তিরমিযী ৮২, নাসায়ী ১৬৩-৬৪, আবূ দাঊদ ১৮১, আহমাদ ২৬৭৪৯, ২৭৭৪৬; মুওয়াত্ত্বা মালিক ৯১, দারিমী ৭২৪-২৫। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: মিশকাত ৩১৯, ইরওয়াহ ১১৬, সহীহ আবূ দাউদ ১৭৪।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18