পবিত্রতা ও তার সুন্নাতসমূহ
১/৬১. অধ্যায়ঃ
পিতলের পাত্রে উযু করা
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ الْمَاجِشُونِ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، صَاحِبِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ أَتَانَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَأَخْرَجْنَا لَهُ مَاءً فِي تَوْرٍ مِنْ صُفْرٍ فَتَوَضَّأَ بِهِ .
বর্ণনাকারী আবদুল্লাহ্ বিন যায়দ (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট এলেন। আমরা একটি পিতলের পাত্রে তাঁর জন্য পানি পেশ করি। তিনি তা দিয়ে ওজু করেন।
[৪৬৯] বুখারী ১৯৭, আবূ দাঊদ ১০০, দারিমী ৬৯৪। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ২৮, সহীহ আবূ দাউদ ৮৯।