পবিত্রতা ও তার সুন্নাতসমূহ

১/৪৮. অধ্যায়ঃ

সঠিকভাবে উযু করা এবং তাতে সীমাতিরিক্ত কিছু করা মাকরুহ

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى الْحِمْصِيُّ، حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْفَضْلِ، عَنْ أَبِيهِ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ رَأَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ رَجُلاً يَتَوَضَّأُ فَقَالَ ‏ "‏ لاَ تُسْرِفْ لاَ تُسْرِفْ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী ইবনু উমার (রাঃ)

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তিকে ওযু করতে দেখে বলেন, অপচয় করো না, অপচয় করো না।

[৪২২] মউযূ। তাখরীজ আলবানী: যঈফাহ ৪৭৮২। উক্ত হাদিসের রাবী মুহাম্মাদ ইবনুল মুসাফফা আল হিমসী সম্পর্কে আবু হাতিম আর-রাযী ও ইমাম নাসাই বলেন, তিনি সত্যবাদী। ইবনু হিব্বান তাকে সিকাহ বললেও অন্যত্র বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন। ২. মুহাম্মাদ ইবনুল ফাদল সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তার হাদিস মিথ্যুকদের হাদিসের মতই। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি মিথ্যুক কখনো সিকাহ হতে পারে না। আলী ইবনুল মাদীনী বলেন, তার থেকে আশ্চর্য হাদিস বর্ণিত হয়েছে। আমর বিন ফাল্লাস বলেন, তার হাদিস প্রত্যাখ্যানযোগ্য ও তিনি মিথ্যুক। সালিহ জাযারাহ বলেন, তিনি হাদিস বানিয়ে বর্ণনা করেন। ইমাম বুখারী তার ব্যাপারে চুপ থেকেছেন অর্থাৎ কিছু বলেন নি।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18