পবিত্রতা ও তার সুন্নাতসমূহ
১/৪৫. অধ্যায়ঃ
একবার করে উযুর অঙ্গসমুহ ধৌত করা
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا رِشْدِينُ بْنُ سَعْدٍ، أَنْبَأَنَا الضَّحَّاكُ بْنُ شُرَحْبِيلَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي غَزْوَةِ تَبُوكَ تَوَضَّأَ وَاحِدَةً وَاحِدَةً .
বর্ণনাকারী উমার (রাঃ)
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তাবুক অভিযানকালে ওজুর প্রতিটি অঙ্গ একবার করে ধৌত করতে দেখেছি।
[৪১০] আহমাদ ১৫০ তাহক্বীক্ব আলবানী: হাসান।