পবিত্রতা ও তার সুন্নাতসমূহ
১/৪০. অধ্যায়ঃ
কোন ব্যক্তি ঘুম থেকে উঠে তার হাত না ধুয়ে তা পানির পাত্রে প্রবেশ করাবে না
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ تَوْبَةَ، حَدَّثَنَا زِيَادُ بْنُ عَبْدِ اللَّهِ الْبَكَّائِيُّ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " إِذَا قَامَ أَحَدُكُمْ مِنَ النَّوْمِ فَأَرَادَ أَنْ يَتَوَضَّأَ فَلاَ يُدْخِلْ يَدَهُ فِي وَضُوئِهِ حَتَّى يَغْسِلَهَا فَإِنَّهُ لاَ يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ وَلاَ عَلَى مَا وَضَعَهَا " .
বর্ণনাকারী জাবির (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ ঘুম থেকে উঠে ওজু করার ইচ্ছা করলে সে যেন তার হাত ধোয়ার আগে তা তার ওজুর পানিতে প্রবেশ না করায়। কেননা সে জানে না যে, তার হাত কোথায় রাত কাটিয়েছে এবং সে তার হাত কিসের ওপর রেখেছিল।
তাহকীক আলবানীঃ [৩৯৩] وَلاَ عَلَى مَا وَضَعَهَاমুসলিমে এ শব্দগুলো নেই। সে তার হাত কিসের উপর রেখেছিল এ অতিরিক্ত অংশ মুনকার বাকী সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবূ দাউদ