দুআ
৩৪/১৫. অধ্যায়ঃ
যে কোন ব্যক্তি শয্যা গ্রহণকালে যে দুআ’ পড়বে
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ وَضَعَ يَدَهُ - يَعْنِي الْيُمْنَى - تَحْتَ خَدِّهِ ثُمَّ قَالَ " اللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ - أَوْ تَجْمَعُ - عِبَادَكَ " .
বর্ণনাকারী আবদুল্লাহ (রাঃ)
নবী (ﷺ) যখন শয্যা গ্রহণ করতেন তখন তাঁর ডান হাত তাঁর গণ্ডদেশের নিচে স্থাপন করে বলতেনঃ “হে আল্লাহ! যেদিন তুমি তোমার বান্দাদের পুনরুত্থিত করবে অথবা সমবেত করবে, সেদিন আমাকে তোমার শাস্তি থেকে রক্ষা করো”।
[৩২০৯] আহমাদ ৪২১৪। সহীহাহ ২৭৫৪।