দুআ
৩৪/১৫. অধ্যায়ঃ
যে কোন ব্যক্তি শয্যা গ্রহণকালে যে দুআ’ পড়বে
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، وَسَعِيدُ بْنُ شُرَحْبِيلَ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، أَخْبَرَهُ عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ نَفَثَ فِي يَدَيْهِ وَقَرَأَ بِالْمُعَوِّذَتَيْنِ وَمَسَحَ بِهِمَا جَسَدَهُ .
বর্ণনাকারী আয়িশাহ (রাঃ)
নবী (ﷺ) যখন শয্যা গ্রহণ করতেন, তখন সূরা ফালাক ও সূরা নাস পড়ে তাঁর দুই হাতে ফুঁ দিয়ে তা তাঁর সমস্ত শরীর মলতেন।
[৩২০৭] সহীহুল বুখারী ৬৩১৯, তিরমিযী ৩৪০২। মুখতাসরুশ শামাইল ২১৮।