দুআ
৩৪/১৩. অধ্যায়ঃ
দুআ’ করতে দু’ হাত তোলা।
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا أَبُو بِشْرٍ، بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ جَعْفَرِ بْنِ مَيْمُونٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ سَلْمَانَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " إِنَّ رَبَّكُمْ حَيِيٌّ كَرِيمٌ يَسْتَحْيِي مِنْ عَبْدِهِ أَنْ يَرْفَعَ إِلَيْهِ يَدَيْهِ فَيَرُدَّهُمَا صِفْرًا - أَوْ قَالَ خَائِبَتَيْنِ " .
বর্ণনাকারী সালমান (রাঃ)
নবী (ﷺ) বলেনঃ নিশ্চয় তোমাদের প্রতিপালক চিরঞ্জীব, দানশীল। তাঁর কোন বান্দা নিজের দুই হাত তুলে তাঁর নিকট দোয়া করলে তিনি তার শূন্য হাত বা তাকে নিরাশ করে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।
[৩১৯৭] তিরমিযী ৩৫৫৬, আবূ দাউদ ১৪৮৮, আহমাদ ২৩২০২। সহীহ আবূ দাউদ ১৩৩৭, আত তা’লীকুর রাগীব ২/২৭২, মিশকাত ২২৪৪।