দুআ

৩৪/৮. অধ্যায়ঃ

কোন ব্যক্তি এভাবে বলবে না, হে আল্লাহ্‌! তুমি চাইলে আমাকে ক্ষমা করো

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لاَ يَقُولَنَّ أَحَدُكُمُ اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ وَلْيَعْزِمْ فِي الْمَسْأَلَةِ فَإِنَّ اللَّهَ لاَ مُكْرِهَ لَهُ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী আবূ হুরায়রাহ (রাঃ)

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন এভাবে না বলে : ‘‘হে আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করো’’, বরং সে যেন পূর্ণ দৃঢ়তা সহকারে কামনা করে। কেননা কোন কাজই আল্লাহর জন্য বাধ্যতামূলক নয়।

[৩১৮৬] সহীহুল বুখারী ৭৪৭৭, মুসলিম ২৬৭৯, তিরমিযী ২৪৯৭, আবূ দাউদ ১৪৮৩, আহমাদ ৭২৭২, ২৭৪৫৬, ৯৬৫২, ১০১১৬, ১০৪৮৬, মুওয়াত্তা’ মালিক ৪৯৪। রওদুন নাদীর ১১৮১, সহীহ আবূ দাউদ ১৩৩৩।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18