দুআ
৩৪/৫. অধ্যায়ঃ
ক্ষমা ও নিরাপত্তা লাভের দুআ'
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ كَهْمَسِ بْنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ وَافَقْتُ لَيْلَةَ الْقَدْرِ مَا أَدْعُو قَالَ " تَقُولِينَ اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي " .
বর্ণনাকারী আয়িশাহ (রাঃ)
তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আমি যদি কদরের রাত পেয়ে যাই তবে কি দোয়া পড়বো? তিনি বলেনঃ তুমি বলবে, "হে আল্লাহ! তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও"।
[৩১৮২] ফুটনোটঃ তিরমিযী ৩৫১৩। মিশকাত ২০৯১ ।