পবিত্রতা ও তার সুন্নাতসমূহ

১/৩৭. অধ্যায়ঃ

নাবীয নামক শরবত দিয়ে উযু করা

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنَا قَيْسُ بْنُ الْحَجَّاجِ، عَنْ حَنَشٍ الصَّنْعَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لاِبْنِ مَسْعُودٍ لَيْلَةَ الْجِنِّ ‏"‏ مَعَكَ مَاءٌ ‏"‏ ‏.‏ قَالَ لاَ إِلاَّ نَبِيذًا فِي سَطِيحَةٍ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ تَمْرَةٌ طَيِّبَةٌ وَمَاءٌ طَهُورٌ صُبَّ عَلَىَّ ‏"‏ ‏.‏ قَالَ فَصَبَبْتُ عَلَيْهِ فَتَوَضَّأَ بِهِ ‏.‏

বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) ইবনু মাসঊদ (রাঃ)-কে লাইলাতুল জিন্নে বলেন, “তোমার সাথে পানি আছে কি?” তিনি বলেন, “না, তবে একটি পাত্রে নাবীয আছে।” রাসূলুল্লাহ (ﷺ) বলেন, “খেজুরও পবিত্র এবং পানিও পবিত্র। আমাকে তা ঢেলে দাও।” রাবী বলেন, “আমি তাঁকে নাবীয ঢেলে দেই এবং তিনি তা দিয়ে ওজু করেন।”

[৩৮৩] যঈফ। তাখরীজ আলবানী: আবূ দাঊদ ৮৪ যঈফ, তিরমিযী ৮৮, মিশকাত ৪৮০ যঈফ। উক্ত হাদিসের রাবী আবু লাহীআহ সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তার হাদিসের ব্যাপারে কোন সমস্যা নেই। আমর বিন ফাল্লাস বলেন, তার কিতাব সমূহ পুড়ে যাওয়ায় হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন, কিতাব সমূহ পুড়ে যাওয়ায় যে হাদিস বর্ণনা করেছেন তা দুর্বল।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18