শিষ্টাচার
৩৩/৫৯. অধ্যায়ঃ
“লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ”-এর ফাদীলাত
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " أَلاَ أَدُلُّكَ عَلَى كَنْزٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ " . قُلْتُ بَلَى يَا رَسُولَ اللَّهِ . قَالَ " لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ " .
বর্ণনাকারী আবূ যার্র (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেনঃ আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনসমূহের একটির সন্ধান দিবো না? আমি বললাম, হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! তিনি বলেনঃ “লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ”।
[৩১৫৭] আহমাদ ২০৮২৯, ২০৮৪২, ২০৮৭৯। রাওদুন নাদীর ১০৪১, আত তা’লীকুর রাগীব ২/২৫৬।