শিষ্টাচার
৩৩/৫৩. অধ্যায়ঃ
যিকিরের ফাদীলাত
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ قَيْسٍ الْكِنْدِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ، أَنَّ أَعْرَابِيًّا، قَالَ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِنَّ شَرَائِعَ الإِسْلاَمِ قَدْ كَثُرَتْ عَلَىَّ فَأَنْبِئْنِي مِنْهَا بِشَىْءٍ أَتَشَبَّثُ بِهِ . قَالَ " لاَ يَزَالُ لِسَانُكَ رَطْبًا مِنْ ذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ " .
বর্ণনাকারী আবদুল্লাহ বিন বুসর (রাঃ)
এক বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ)-কে বলল, ইসলামের বিধিবিধান আমার জন্য অনেক বেশি হয়ে গেছে। আমাকে তার মধ্যে এমন কিছু বলে দিন যা আমি আঁকড়ে থাকব। তিনি বললেনঃ মহান আল্লাহর যিকিরে তোমার জিহ্বা সর্বদা যেন সজীব থাকে।
[৩১২৫] তিরমিযী ৩৩৭৫,আহমাদ ১৭২২৭,১৭২৪৫। তাখরিজুল কালিমুত তায়্যিব ৩,আত তা’লীকুর রাগীব ২/২২৭।