শিষ্টাচার
৩৩/৫২. অধ্যায়ঃ
কুরআন অধ্যয়নের সওয়াব
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي قَيْسٍ الأَوْدِيِّ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " اللَّهُ أَحَدٌ الْوَاحِدُ الصَّمَدُ تَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ " .
বর্ণনাকারী আবু মাসউদ আল আনসারী (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “আল্লাহু আহাদুল ওয়াহিদুস সামাদ” (সূরা ইখলাস) কুরআনের এক তৃতীয়াংশের সমতুল্য।
[৩১২১] হাদীসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। রাওদূন নাদীর ১০২৪।