শিষ্টাচার
৩৩/৪৬. অধ্যায়ঃ
শয়নকালে আলো নিভিয়ে দেয়া
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ أَمَرَنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَنَهَانَا فَأَمَرَنَا أَنْ نُطْفِئَ سِرَاجَنَا .
বর্ণনাকারী জাবির (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে আদেশও দিলেন এবং নিষেধও করলেন। তিনি আমাদের নির্দেশ দিলেন, আমরা যেন (ঘুমানোর সময়) আমাদের বাতি নিভিয়ে রাখি।
[৩০০২] সহীহুল বুখারী ৬২৯৫, ৬২৯৬, মুসলিম ২০১২, আবূ দাউদ ৩৭৩১, ৩৭৩৩, আহমাদ ১৪০২৫।