শিষ্টাচার

৩৩/১৩. অধ্যায়ঃ

যিম্মীদের সালামের উত্তর দেয়া

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، أَنَّهُ أَتَى النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ نَاسٌ مِنَ الْيَهُودِ فَقَالُوا السَّامُ عَلَيْكَ يَا أَبَا الْقَاسِمِ ‏.‏ فَقَالَ ‏ "‏ وَعَلَيْكُمْ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী আয়িশাহ (রাঃ)

নবী (ﷺ)-এর নিকট একদল ইহুদী এসে বললো, আস-সামু আলায়কা ইয়া আবুল কাসিম! (হে আবুল কাসিম! তোমার মৃত্যু হোক)। তিনি উত্তরে বলেনঃ ওয়া আলাইকম (তোমাদের উপরও)।

[৩০৩০] সহীহুল বুখারী ২৯৩৫,৬০২৪, ৬২৫৬, ৬৩৯৫, ৬৯২৭, মুসলিম ২১৬৫, তিরমিযী ২৭০১, আহমাদ ২৩৫৭০, ২৪৩৩০, ২৪৫০৮, ২৫১০৫, ২৫৩৯৩।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18