শিষ্টাচার
৩৩/৭. অধ্যায়ঃ
যাতায়াতের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " كَانَ عَلَى الطَّرِيقِ غُصْنُ شَجَرَةٍ يُؤْذِي النَّاسَ فَأَمَاطَهَا رَجُلٌ فَأُدْخِلَ الْجَنَّةَ " .
বর্ণনাকারী আবূ হুরায়রাহ (রাঃ)
নবী (ﷺ) বলেন, এক রাস্তার উপর একটি ডাল এসে পড়েছিল যা মানুষকে কষ্ট দিত। এক ব্যক্তি তা সরিয়ে ফেললে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়।
[৩০১৪] সহীহুল বুখারী ৬৫৪, ২৪৭২, মুসলিম ১৯১৪, তিরমিযী ১৯৫৮, আবূ দাউদ ৫২৪৫, আহমাদ ৭৭৮২, ৭৯৭৯, ৮২৯৩, ৮৩১৫, ৮৯৯৩, ৯১১৫, ২৭২৯২, ১০৩৭৪, ১০৫১৫, মালিক ২৯৫।