শিষ্টাচার

৩৩/৩. অধ্যায়ঃ

কন্যা সন্তানদের সাথে পিতার সদাচরণ ও দয়া প্রদর্শন

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، عَنْ مِسْعَرٍ، أَخْبَرَنِي سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ الْحَسَنِ، عَنْ صَعْصَعَةَ، عَمِّ الأَحْنَفِ قَالَ دَخَلَتْ عَلَى عَائِشَةَ امْرَأَةٌ مَعَهَا ابْنَتَانِ لَهَا فَأَعْطَتْهَا ثَلاَثَ تَمَرَاتٍ فَأَعْطَتْ كُلَّ وَاحِدَةٍ مِنْهُمَا تَمْرَةً ثُمَّ صَدَعَتِ الْبَاقِيَةَ بَيْنَهُمَا ‏.‏ قَالَتْ فَأَتَى النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فَحَدَّثْتُهُ فَقَالَ ‏ "‏ مَا عَجَبُكِ لَقَدْ دَخَلَتْ بِهِ الْجَنَّةَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী আয়িশাহ (রাঃ)

এক মহিলা তার দুই কন্যা সন্তানসহ আয়িশা (রাঃ)-এর নিকট এলো। তিনি তাকে তিনটি খেজুর দিলেন। সে তাদের প্রত্যেককে একটি করে খেজুর দিল এবং অবশিষ্ট খেজুরটিও দুই টুকরা করে তাদের মাঝে বণ্টন করলো। আয়িশা (রাঃ) বলেন, এরপর নবী (ﷺ) আসলে আমি তাঁর নিকট ঘটনা বর্ণনা করলাম। তিনি বলেনঃ তুমি তো অবাক হচ্ছো, এর ফলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করেছে।

[৩০০০] সহীহুল বুখারী ১৪১৮, ৫৯৯৫, মুসলিম ২৬২৯, ২৬৩০, তিরমিযী ১৯১৫, আহমাদ ২৩৫৩৫, ২৪০৫১, ২৫৫২৯।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18